একটি পানির বোতল, গ্লাস এবং কিছু উপলব্ধি…

গতকাল দুপুরের খাবারটা আমাকে একা একাই খেতে হয়েছিল! একা টেবিলে বসে খেতে ভালো লাগে না তাই খাবারের প্লেট নিয়ে নাকীবের কাছে গিয়ে বসেছিলাম! নাকীব কার্টুন দেখছিল আর জাম্পিং জাম্পিং করছিল! খাবার কিছুটা শুকনো ছিল তাই মুখে দেবার পর একটু পানি পান করে নেবার প্রয়োজন অনুভব করলাম! নাকীবকে বললাম যে, বাবা আম্মুতাকে একটু পানি এনে দাও।…

বাচ্চাদের কথোপকথন

এক সমবয়সী খালাতো ভাই-বোন ঝগড়া করছিলো। কারণ ছোটজন বড়জনের সবচেয়ে প্রিয় খেলনাটা নষ্ট করে ফেলেছিল। বড়জন রাগ করে বলল, তুমি আমার রুমে ঢুকবে না কখনো। আর খেলনায় তো হাত দিবেই না। -আমি রুমেও ঢুকবো। খেলনাতেও হাত দিবো। কি করবে তুমি? -তোমাকে আমি জানালা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেবো। -(হাসতে হাসতে)তুমি আমাকে উঁচুই করতে পারবে না।…

বাচ্চাদের সৃজনশীলতা

মানুষ স্বভাবগত ভাবে সৃজনশীল হলেও সবাই সমান মাপের হয়না। তবে চর্চার মাধ্যমে সৃজনশীলতা বিকাশ সম্ভব। আর শৈশবেই সৃজনশীলতার বিকাশ দ্রুত হয়। তবে এরজন্য প্রয়োজন যথেষ্ট পরিমাণ উৎসাহ-উদ্দীপনা এবং সঠিক গাইডেন্স। শিশুদের মধ্যের সৃজনশীলতাকে গতিশীল করার জন্য বা জাগিয়ে তোলার জন্য নানাভাবে তাদেরকে সহায়তা করতে হয়। আমাদের এখানকার স্কুলগুলোতে বাচ্চাদের মধ্যের সৃজনশীলতা বিকাশের জন্য অনেক রকম…

শিশুরা যখন অভিভাবক

আমার ছেলের একটাই অভিযোগ “আম্মু একা কেন সবসময় সংসারের সব সিদ্ধান্ত নিবে?” ওর কথা হচ্ছে, সবাইকেই একদিন করে ঘরের কর্তা হতে হবে। তা না হলে অন্তত একদিন ওর বাবাকে আর একদিন ওকে এই ক্ষমতা দেয়া উচিত। অনেক আশা নিয়ে বাবার কাছে এই প্রস্তাব উত্থাপন করলো। কিন্তু ওর বাবা বলল, সংসারের ব্যাপারে আমাদের দুজনের চেয়ে তোমার…

বাচ্চাদের ডায়েরী লেখা

বাচ্চাদের ডাক্তাররা অনেক সময় বলেন যে মাঝে মাঝে বাচ্চাদেরকে জিজ্ঞেস করা উচিত ওদের পছন্দ-অপছন্দ সম্পর্কে। যেসব বাচ্চারা মুখে কিছু বলতে চায় না তাদেরকে লিখতে বলা যেতে পারে। আর সবচেয়ে ভালো হচ্ছে বাচ্চাদেরকে একটি করে ডায়েরী কিনে দেয়া। তারপর কি কি লিখতে হবে ডায়েরীতে তা বাচ্চাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলা এবং প্রতিদিন যাতে বাচ্চা নিয়মিত ডায়েরী…

আয়নায় প্রতিচ্ছবি

ব্যক্তিগত ভাবে আমরা নিজেরা যেমনই হই না কেন, সবাই চাই আমাদের সন্তানরা যেন খুব ভালো মানুষ হয়। কিন্তু আমরা বাবা-মায়েরা বুঝতে পারি বা না পারি সন্তানরা সারাক্ষণই আমাদেরকে অবলোকন করে এবং আমাদেরকে দেখে শিখতে থাকে। এবং আয়নার প্রতিচ্ছবির মতো হুবহু তা অভিনয় করে দেখায় মাঝেমাঝে। বাচ্চারা আমাদের প্রতিটা জিনিস লক্ষ্য করে। অর্থাৎ, আমাদের কথাবার্তা, আচার-আচরণ…

চাইল্ড ইমোশনাল অ্যাবিউজ

আমার ছেলের সাথে নিয়মিত যে কাজগুলো করি তারমধ্যে একটা হচ্ছে কার্টুন দেখা। আমাদের দুজনেরই সবচেয়ে প্রিয় কার্টুনটা শুরু হলেই, চিৎকার করে বলে, আম্মু কার্টুন শুরু হয়েছে আর আমিও ছুটে যাই দেখার জন্য। কোনদিন যদি কোন কারণে একসাথে কার্টুন দেখা না হতো, প্রচণ্ড অভিমান করতো। একবার একটানা প্রায় একসপ্তাহ বিভিন্ন কারণে আমি ওর ডাকে সাড়া দিতে…

চাইল্ড বিহেবিয়ার অ্যাবিউজ

আমার ছেলেটা যখনই আমি পড়তে বসি কিংবা কারো সাথে কথা বলি, সেটা ফোনে, স্কাইপে, সামনা-সামনি যেভাবেই হোক খুব বেশি বিরক্ত করে। প্রশ্নের পর প্রশ্ন করতে থাকে, স্কাইপ হলে যার সাথে কথা বলি তার দিকে তাকিয়ে বিচিত্র মুখাভঙ্গি করে, এককথায় তখন আমারো ইচ্ছে করে ধরে একটা…..। অসংখ্যবার ওকে বুঝিয়ে বলেছি কিন্তু কোন কাজ হয়নি। বাধ্য হয়েই…

চাইল্ড ফিজিক্যাল অ্যাবিউজ-২

চাইল্ড অ্যাবিউজ নিয়ে কথা বলছিলাম প্রতিবেশী কয়েকজন ভাবীর সাথে। সবাই চলে যাবার কিছুক্ষণ পর এক ভাবী ফিরে এলেন আবার। চেহারা দেখেই বুঝতে পারলাম কিছু বলতে চান। বেশ সময় নিলেন উনি নিজেকে গুছাতে তারপর বললেন, ভাবী আমি যখন ছোট ছিলাম আমাদের বাসায় আমার দূর সম্পর্কের এক মামা থাকতেন। উনি আমাকে খুব আদর করতেন, জড়িয়ে ধরতেন……….!! এসব…

চাইল্ড ফিজিক্যাল অ্যাবিউজ-১

সন্তানদের ভালোর জন্যই প্রয়োজনে বাবা-মাকে দৃঢ় হতে হয়। এটা অবশ্যই ভালো কারণ বাবা-মার দৃঢ়তা সন্তানদের মনে নিরাপত্তা বোধের জন্ম দেয়। কিন্তু ছেলেমেয়েরা যখন কথা শোনে না বা অবাধ্যতা করে, তখন তাদেরকে সঠিক পথে আনতে বাবা-মারা যে কাজটি করেন, তাঁর নাম ‘শাসন’। আর শাসন মানে সবাই মনে করেন যে, বকাঝকা করা নয়তো কোন শারীরিক শাস্তি দেয়া…